সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় ঘরবন্দীতে মাথা ন্যাড়ার হিড়িক | চ্যানেল খুলনা

কলারোয়ায় ঘরবন্দীতে মাথা ন্যাড়ার হিড়িক

আরিফুল হক চৌধুরী:: সাতক্ষীরার কলারোয়ায় করোনা প্রতিরোধে মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে। সারা বিশ্ব যখন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে আতংকিত। সেই আতংক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচেও। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। ঠিক সেই সময়ে করোনা প্রতরোধে বিভিন্ন গ্রামে চলছে মাথা ন্যাড়া করার হিড়িক। করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতংকের মধ্যে এমন দৃশ্য মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। করোনা পরিস্থিতিতে মানুষ যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখেন তখনই মাথা ন্যাড়া করার বিভিন্ন পোস্ট ভেসে আসে চোখের সামনে। দেখা যাচ্ছে, একে অপরের দেখা-দেখি প্রতিনিয়তই তরুণ ও যুবক ছেলেরা কেউ না কেউ মাথা ন্যাড়া করে গ্রুপ ছবি ফেসবুকে প্রকাশ করছেন। ন্যাড়া হওয়া এক বন্ধু বাচ্চু বলেন, বন্দী ঘরে আছি তাই মাথা ন্যাড়া করে ফেলেছি। অন্য আরেক জন বলেন অনেক দিনের জন্য ছুটিতে তাই দিলাম মাথা ন্যাড়া করে, দেখে দেখে অনেকেই মাথা ন্যাড়া হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতংকের মধ্যে এমন দৃশ্য বেশ কৌতূহলের সৃষ্টি হলেও যারা ন্যাড়া হয়েছে তারা বলেছেন সরকারের নির্দেশে আমরা ঘরে বন্দি আছি। করোনা প্রতিরোধে সেলুন বন্ধ থাকায় ন্যাড়া হওয়া ছাড়া কোন পথ নাই এই কারনে আমরা ন্যাড়া হয়েছি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।