সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে কলাগাছ নিয়ে দ্বন্দ্বের জেরে পুত্রবধূর দায়ের করা একটি মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। এর আগে সোমবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের ভ্যানচালক ওহাবের স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলের পুত্রবধূ লিমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাশিদা বেগম নামে এক নারী মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।গ্রেপ্তারের আগে ঝর্ণা বেগম সাংবাদিকদের বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির পাশে থাকা ছেলের কলাগাছ হেলে পড়লে গাছগুলো সোজা করতে পাতা কেটে দেই। এ ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমাকে মারধর করা হয়। বাঁচার জন্য আমি তাকে আক্রমণ করি। মারধরের সময় আমার মাথার চুল টেনে উপড়ে ফেলা হয়। আমি অসুস্থ থাকা সত্ত্বেও নির্যাতনের শিকার হয়েছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান বলেন, রাশিদা বেগমের দায়ের করা মামলায় অভিযুক্ত ঝর্ণা বেগম ও লিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমায় এবং পারিবারিক একটি ছোট বিষয় থেকে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ

স্বপ্ন দেখি, বাংলাদেশেও মেসি-নেইমার তৈরি হবে : ডিসি ফরিদা খানম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।