সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকের মৃত্যু | চ্যানেল খুলনা

করোনায় ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ রাজিব হোসেন (৪২)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদ রাজিব হোসেনের বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভেদামারী গ্রামে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, ফরিদপুর জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মদ রাজিব হোসেন। গত ১৭ মার্চ তিনি করোনা পজিটিভ হন। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এই জেলায় গত ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৪৯৩ জনের করোনা পরীক্ষা করে মোট ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯ জন মারা গেছেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।