সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় আরও পাঁচ জন আক্রান্ত, বেড়ে মোট ৪৪ | চ্যানেল খুলনা

করোনায় আরও পাঁচ জন আক্রান্ত, বেড়ে মোট ৪৪

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এরমধ্যে ১১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘নতুন ৫ জনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। ৩ জন আক্রান্ত হয়েছেন অপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে। আরেকজনের তথ্য আমরা বিস্তারিত অনুসন্ধান করছি। ৫ জনের সবাই পুরুষ।

এদের মধ্যে দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছর, অপর দুই জন ৪১ থেকে ৫০ বছর এবং আরেকজনের বয়স ৬০ বছরের বেশি।

গত ২৪ ঘণ্টায় ১২৬টি পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের। নতুন আক্রান্ত হওয়া এক জনের কোমরে বিডিটি রয়েছে।’ নমুনা পরীক্ষা করার সুযোগ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল ও চট্টগ্রামের বিআইটি’তে পরীক্ষা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সেটি আরও বাড়ানো হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।