সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে: প্রধানমন্ত্রী

দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রিয় দেশবাসী, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাইবোনদের প্রতিও রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। এজন্য এই ভাইরাস প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ভিডিও বার্তায় বঙ্গবন্ধুকন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।
গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ।
আসুন কোরবানীর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক!’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।