সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনার টিকা গোটা বিশ্বকে একযোগে দেওয়ার প্রতিশ্রুতি সানোফির | চ্যানেল খুলনা

করোনার টিকা গোটা বিশ্বকে একযোগে দেওয়ার প্রতিশ্রুতি সানোফির

আন্তর্জাতিক ডেস্কঃকরোনার টিকা সারা বিশ্বে একযোগে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্সের ফার্মাসিটিক্যালস কম্পানি সানোফি। বৃহস্পতিবার এ কথা জানান সানোফির সিইও পল হাডসন।

করোনার টিকা কোন দেশে আগে বা কোন দেশে পরে দেওয়া হবে না। সানোফির চেয়ারম্যান জানান, আমাদের বেশ কয়েকটি উৎপাদনশীল সংগঠন রয়েছে। এর মধ্যে কয়েকটা যুক্তরাষ্ট্রেও রয়েছে। ৩২ টি দেশে ৭৩ টি শিল্প পরিচালনা করে সানোফি।

এর আগে কম্পানিটির প্রধান নির্বাহি পল হাডসন জানান, যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তারাই পাবে সবার আগে। তার এই মন্তব্যের পর ফ্রান্স সরকারের সমালোচনা ও চাপের মুখে পড়ে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি। ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ জানান, সবার টিকার প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হতে পারে না। এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।

বিশ্বজুড়ে অনেক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত করোনার কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এদিকে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, করোনা নিয়ে গবেষণার জন্য ৮০০ কোটি ডলারের তহবিল গড়ে তোলা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

ক্যানসার জয় করে সুস্থ ১৫ ফুটের অজগর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্য‍া দাঁড়ালো ৭১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।