সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলার মাঠে নৌবাহিনী | চ্যানেল খুলনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলার মাঠে নৌবাহিনী

মোংলা প্রতিনিধি:: করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে মোংলায় মাঠে নেমেছে নৌ বাহিনী। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছেন।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন সংবাদ২৪ কে জানান, করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় নেমেছে নৌবাহিনী। বিদেশ থেকে আগতদের নিজ বাড়ীতে থাকা এবং করোনা সংক্রমন রোধে সরকারের দেয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করবে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন। দুপুরে উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নানের সাথে বৈঠক শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবেন বলেও জানান তিনি।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখানে নিয়োজিত হয়েছি। পুলিশ, স্থানীয় প্রশাসন অথার্ৎ উপজেলা নিবার্হী অফিসারের সাথে একসাথে কাজ করবো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।