সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের সকল পোশাকের দোকান বন্ধ ঘোষণা | চ্যানেল খুলনা

করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের সকল পোশাকের দোকান বন্ধ ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট শহরের সকল পোশাক,জুতা ও কসমেটিকস্এর দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলা করোনা ভাইরাস প্রতিরোধে কমিটির’ জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুল ইসলামের সভাপতিত্বে এই জরুরী সভায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনে, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন,কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাড়ী কাপড়,ছিট কাপড়,কাটা কাপড়, তৈরি পোশাক,গার্মেন্টস আইটেম,জুতা,কসমেটিকসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন বলেন,ঈদ উপলক্ষে নারী ও শিশুরা বিপনী পোশাক ও কসমেটিকসের দোকা খুব ভীঢ় করছিল।ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্য বিধি মানছিল না। পৌর সভা ও চেম্বার অব কমার্সের স্বেচ্ছাসেবকরাও ক্রেতা-বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না।তাই আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল শাড়ী কাপড়,ছিট কাপড়,কাটা কাপড়,তৈরি পোশাক,গার্মেন্টস আইটেম,জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেন,সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভায় বাগেরহাট শহরের সকল শাড়ী কাপড়,ছিট কাপড়,কাটা কাপড়,তৈরি পোশাক,গার্মেন্টস আইটেম,জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্দান্ত নেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।