সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা উপসর্গে নৌ-সদস্যের মৃত্যু, বাড়ি লকডাউন | চ্যানেল খুলনা

করোনা উপসর্গে নৌ-সদস্যের মৃত্যু, বাড়ি লকডাউন

চ্যানেল খুলনা ডেস্কঃ মেহেরপুরে করোনাভাইরাসের উপসর্গ সর্দি-জ্বর-গলাব্যথায় আক্রান্ত হয়ে নৌবাহিনীর সদস্য নাজমুল হকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নাজমুল হকের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে। অসুস্থ হয়ে তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপির কোলা গ্রামের বাবুপাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার মৃত্যুর খবরে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেয় মেহেরপুর সদর থানা পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, বাবুপাড়ার খোকনের জামাতা নাজমুল হকের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় ওই বাড়িটি লকডাউন ও আশপাশের কয়েকটি বাড়ির লোকজনকে সতর্ক করা হয়েছে।

নাজমুলের শাশুড়ি জানান, ১০ দিন ধরে নাজমুল হক তাদের বাড়িতে অবস্থান করছিলেন। লিভারের সমস্যার কারণে চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ৭টায় কুষ্টিয়ায় নেওয়া হয় তাকে। সেখানে একটি হাসপাতালে রাত ৮টায় তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস বলেন, নৌ-সদস্য নাজমুল হক করোনার উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ওই পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।