সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান | চ্যানেল খুলনা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খুব দ্রুতই আধুনিক ও উন্নত চিকিৎসার সেবা পাবে উপকুলীয় কয়রা উপজেলাবাসী। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে সংকটগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে ইনশাআল্লাহ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” শুভ উদ্বোধন শেষে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময়কালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য, মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. ডালটন সানা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, বাগালি ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদ প্রমুখ। নবনির্বাচিত মাওলানা আবুল কালাম আজাদ এমপি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং স্টাফদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে সকলের কথা শুনেন এবং যে সংকট ও চাহিদা রয়েছে সেগুলো অতি দ্রুতই সমাধান করার আশ্বাস দেন।

এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের সার্বিক খোঁজখবর নেন। সাথে সাথে হাসপাতালের ফার্মেসীর ওষুধের গুণগতমান দেখেন। এর আগে মাওলানা আবুল কালাম আজাদ এমপিকে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে বরণ করে নেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম।

মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, অবহেলিতে অঞ্চলের মানুষ দীর্ঘদিন সুচিকিৎসা থেকে বঞ্চিত। কয়রা ও পাইকগাছার স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ডাক্তার ও নার্সের সংকট রয়েছে। সাথে সাথে সুস্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের অভাব রয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে এগুলো দূর করা হবে ইনশাআল্লাহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

এআই যুগের ভবিষ্যৎ দক্ষতা নিয়ে অনুষ্ঠিত হলো ইউনেট ইন্টারন্যাশনাল ইয়ুথ আপস্কিল সামিট ২০২৬

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।