সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কপিলমুনিতে কঠোর লকডাউন, প্রথম দিনেই দোকানপাট ছিল বন্ধ | চ্যানেল খুলনা

কপিলমুনিতে কঠোর লকডাউন, প্রথম দিনেই দোকানপাট ছিল বন্ধ

লকডাউনের প্রথম দিনে কপিলমুনিতে কঠোরভাবে কার্যকর হয়েছে। মঙ্গলবার সারাদিনই ওষুধ, কাঁচামাল, ক্লিনিক ও খাবারের দোকান ছাড়া সব দোকানই বন্ধ ছিল।

জানাযায়, ৭ দিনের ঘোষিত লকডাউন কার্যকরের জন্য উপজেলা প্রশাসন ও কপিলমুনি পুলিশ ফাঁড়ীর পক্ষ থেকে সোমবার দোকানপাট বন্ধ রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের নির্দেশ হয়। সে অনুযায়ী মঙ্গলবার ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে দেখা যায়। সকাল থেকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ দেবাশিষ দাশ ও এস আই আঃ আলীম সংগীয় ফোর্স নিয়ে বাজারে টহল দিতে থাকেন, এবং মাস্ক পরার জন্য পথচারীদের আহব্বান জানান। দুপুর ১২ টার দিকে ফাঁক বুঝে দু’এক জন ব্যবসায়ী দোকান খুললে তাদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারীর কমিশনার ভূমি শাহরিয়ার হক জরিমানা করেন। চায়ের দোকানী ইবাদুল ইসলাম ও ফল ব্যবসায়ী বারিক সরদারকে ১‘শ টাকা করে জরিমানা করেন।
বাজারের প্রত্যেকটি অলিগলি ও কাশিমনগর বাজারে পুলিশের শক্ত অবস্থানের ফলে এ্যম্বুলেন্স ও জরুরী সেবার পরিপবহন ছাড়া কোন ইঞ্জিন চালিত বাহন চলেনি। বাজারের প্রত্যেকটি গলি ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাজারে আসতেও দেখা যায়নি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।