সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কপিলমুনি ব্যবসায়ীর উলঙ্গ অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার, দু’সপ্তাহেও মোটিভ উদঘাটন করতে পারেনি পুলিশ | চ্যানেল খুলনা

কপিলমুনি ব্যবসায়ীর উলঙ্গ অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার, দু’সপ্তাহেও মোটিভ উদঘাটন করতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিনিধি :: পাইকগাছার কপিলমুনিতে ব্যবসায়ী আনারুল হত্যার দু’সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ অদ্যবধি ঘটনার মোটিভ উদঘাটন, ঘটনায় জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি। গত ৯ জুলাই সকাল ১০ টার দিকে উপজেলার কপিলমুনির সিলেমানপুর মৌজার চরবিলের নিজ চিংড়ী ঘেরের বাসা থেকে উলঙ্গ ও ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। আনারুল গোপাল গাজীর জামাতা ও তালার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে। ঘটনায় পরের দিন নিহতের ভাই শাহিনুর সরদার (২৮) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা করেছে। যার নং-১৫।

মামলার বিবরণ ও পারিবারিক সূত্র জানায়, তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে আনারুল সরদার প্রায় ১৮/১৯ বছর আগে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের গোপাল গাজীর মেয়ে নাজমা খাতুন (৩০) কে বিয়ে করে সেই থেকে শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছে। দাম্পত্য জীবনে তাদের দু’ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানাযায়, আনারুল শ্বশুর বাড়িতে থেকে বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। মূল ব্যবসার পাশাপাশি সে চলতি বছরের প্রথম দিকে একই এলাকা সিলেমানপুরের হোসেন আলী গাজীর ছেলে সালাম গাজীর কাছ থেকে পার্শ্ববর্তী চরবিলের সাড়ে ৫ বিঘা জমির একটি চিংড়ী ঘের ইজারা নিয়ে মাছ চাষ করছিল। ঘটনার দিন ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে প্রতি রাতের ন্যায় ঐ ঘেরে পাহারার জন্য চলে যায়। পরের দিন সকালে ঘের থেকে তার বাড়ি আসতে দেরি দেখে তার স্ত্রী নাজমা খাতুন সকাল ১০ টার দিকে ঘেরের বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থায় তার উলঙ্গ লাশ দেখে চিৎকার দেন। এরপর খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারপূর্বক সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘেরের মূল বাসার বারান্দার আড়ায় গামছা দিয়ে আনারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় তার দু’পা ভাঁজ করে বাসার টোংয়ের তক্তায় লাগানো ছিল। তার নাক ও কান দিয়ে রক্ত পড়ে বুক বেঁয়ে নীচে জমাট বাঁধা ছিল। পায়ের কাছে বদনায় পানি ভর্তি ছিল। এছাড়া লাশের লুঙ্গি ও জাঙ্গিয়া বাসার মধ্যে ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা শেষে লাশ সেখানে ঝুলিয়ে রেখে বিষয়টিকে আতœহত্যা বলে চালানোর অপচেষ্টা করে। এঘটনায় নিহত আনারুলের ভাই তালার প্রসাদপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের ছেলে শাহিনুর সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করে। যার নং-১৫। তারিখ ১০/০৭/২০, ধারা ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে খুন করার অপরাধ।

তবে ঘটনার প্রায় দু’সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ঘটনার মোটিভ উদঘাটন, ঘটনায় জড়িত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি।
এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: আশরাফুল আলম জানান,তদন্ত চলছে ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছেনা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।