সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কঠোর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে | চ্যানেল খুলনা

কঠোর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে

করেনা সংক্রমণে মৃত্যু বেড়ে যাওয়ায় বিদ্যমান কঠোর নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে বলে আলোচনা শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হলেও করেনা সংক্রমণে মৃত্যু পর পর দু’দিন একশ’ ছাড়িয়েছে। সবশেষ শনিবারও মৃত্যু হয়েছে আগের দিনের মতো ১০১ জনের। এই পরিস্থিতিতে লকডাউন আরও বাড়ানোর জোর আলোচনা চলছে।

চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরোও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর নিষেধাজ্ঞা শুরু হয় ১৪ এপ্রিল। গত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। ১৪ এপ্রিল লকডাউন শুরুর ঘোষণার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন ‘আপাতত’ এক সপ্তাহ কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তার কথাতে ওই কঠোর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আভাস মেলে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও গত কয়েকদিন ধরে কঠোর নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বলে আসছেন। করোনা মহামারি বিষয়ে গঠিত জাতীয় কমিটিও কমক্ষে দু’সপ্তাহ কঠোর নিষেধাজ্ঞার পক্ষে সুপারিশ করেন। তার ধারাবাহিকতায় স্বাস্থ্যমন্ত্রীও দু’সপ্তাহের জন্য কঠোর নিষেধাজ্ঞার পক্ষে মত দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২১ এপ্রিল চলমান কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। শেষ হওয়ার আগেই সোমবারের মধ্যে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে এখনই কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
চলমান কঠোর নিষেধাজ্ঞায় সব অফিস-আদালতের কার্যক্রম এবং গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। সেই সঙ্গে মানুষের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।