সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কক্সবাজারে নারী উদ্যেক্তাদের নিয়ে মুজিববর্ষ আনন্দমেলা | চ্যানেল খুলনা

কক্সবাজারে নারী উদ্যেক্তাদের নিয়ে মুজিববর্ষ আনন্দমেলা

কক্সবাজার: কক্সবাজারে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের নিয়ে সাত দিনব্যাপী মুজিব শতবর্ষ আনন্দমেলা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরির মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এ মেলা শেষ হবে আগামী ১৬ ডিসেম্বর।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ও মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া আকতার সুইটি, মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক সুব্রত বিশ্বাস, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি।

সংসদ সদস্য কানিজ ফাতেমা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘মুজিব শতবর্ষ আনন্দমেলা’ আয়োজন করা হয়েছে। এটা নারীদের ক্ষমতায়ন আরো বেগবান করবে।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিপণনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেলার আয়োজন করা হয়।

অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের নিয়ে শুরু হওয়া এই মেলায় বিভিন্ন পণ্যের অর্ধ শতাধিক স্টল বসানো হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরী পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।