সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওমরাহ পালনে অহনা রহমান | চ্যানেল খুলনা

ওমরাহ পালনে অহনা রহমান

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের যাত্রা শুরু করেন। তিনি শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়; একটি পোস্ট দিয়ে জানালেন তার ওমরাহ পালন করতে যাওয়ার কথা।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

দীর্ঘ স্ট্যাটাসে অহনা লিখেছেন-আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ। আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয়, সেটিও চিনতে সাহায্য করেছ। কিন্তু শেষের চমকটা ছিল- আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম- জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল।

তিনি আরও লিখেছেন-আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহারস্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছ। তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার।

অহনা রহমান লিখেছেন-আমি বিশ্বাস করি আল্লাহতায়ালা যেভাবে বছর শুরু করিয়েছেন, সুন্দর করে ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে করছি, তুমিও আমার সঙ্গে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।