সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ওজন কমিয়েছেন অপু বিশ্বাস | চ্যানেল খুলনা

ওজন কমিয়েছেন অপু বিশ্বাস

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। সম্প্রতি চা-বাগানের শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না ও নিত্যদিনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। পর্দায় চা-শ্রমিকদের জীবনকে ফুটিয়ে তুলতে সিনেমার শুটিং হয়েছে চায়ের শহর রাঙ্গুনিয়া ও শ্রীমঙ্গলে। ২০১৯-২০২০ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস।

এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। দুজনকেই পর্দায় দেখা যাবে চা-শ্রমিকের ভূমিকায়। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষে মুক্তির জন্য প্রস্তুত ছায়াবৃক্ষ। সম্প্রতি মিলেছে সেন্সর ছাড়পত্র। আগামী নভেম্বরেই সিনেমাটি সারাদেশে মুক্তি দিতে চান নির্মাতা।

জানা যায়, সিনেমাটির দৃশ্যধারণ ২০২১ সালের শেষের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। সাধারণত সিনেমায় অভিনয়শিল্পীদের মেকআপ করা হলেও এ সিনেমায় চরিত্রের প্রয়োজনে অভিনয় শিল্পীদের মুখে কালো রং ব্যবহার করে মেকডাউন করা হয়েছে। ছায়াবৃক্ষ সিনেমায় নিরব অভিনয় করেছেন অনুপ চরিত্রে, অপু বিশ্বাসের চরিত্রের নাম তুলি। চরিত্রের প্রয়োজনে অপুকে ১০ কেজি ওজনও কমাতে হয়েছিল।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।