সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এসপি হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ | চ্যানেল খুলনা

এসপি হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃচাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ গেছে। গত রবিবার দুদকে এই অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী সালেহ উদ্দিন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, দুদকে এসপি হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জমা দিয়েছি।

এসপি হারুনের বিরুদ্ধে এর আগে আসা দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ নভেম্বর উচ্চ আদালতে রিট করেছিলেন সালেহ উদ্দিন। ওইদিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হয়।

আদালত রিটকারী আইনজীবীকে বলেন, ‘আগে অভিযোগগুলো দুদক এবং পুলিশ সদর দপ্তরে দাখিল করুন। তারা কোনো ব্যবস্থা না নিলে পরে হাইকোর্টে আসবেন। আমরা তখন বিষয়টি দেখব।’ পরে রিটটির শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করে আদালত।

সালেহ উদ্দিন বলেন, ‘আদালতের শুনানির পর দুই দফায় পুলিশ সদর দপ্তর ও দুদকে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ গত ১৭ নভেম্বর দুদকে একটা চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এসপি হারুনকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশীদকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।