সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এশিয়ান গেমসে পদক হাতছাড়া হলেও, নারী ক্রিকেটারদের জন্য সুখবর | চ্যানেল খুলনা

এশিয়ান গেমসে পদক হাতছাড়া হলেও, নারী ক্রিকেটারদের জন্য সুখবর

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সাফল্য পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে।

এর আগে ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে রুপা জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বশেষ ২০২২ আসরে পেয়েছিল ব্রোঞ্জ পদক। তবে এবার কোনো পদকই জিততে পারেনি জ্যোতিরা।

মাঠের এই হতাশার মধ্যেই নারী ক্রিকেটারদের জন্য এসেছে স্বস্তির খবর। এতদিন দেশের বাইরে সিরিজ খেলতে গেলে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন। এবার তাদের ভ্রমণ ব্যবস্থায় পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি বিসিবির দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটারদের জন্য বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

ঢাকা পোস্টকে বিসিবির ওই সূত্র জানিয়েছে, এখন থেকে দেশের বাইরে সিরিজ বা সফরে নারী দলের ক্রিকেটাররা বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন।

তবে নতুন নিয়মটি আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে কার্যকর হচ্ছে না। টিকিট-সংক্রান্ত কার্যক্রম আগেই চূড়ান্ত হয়ে যাওয়ায় ওই সফরে আগের নিয়মই থাকছে।

অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সফর থেকেই নারী ক্রিকেটারদের জন্য বিজনেস ক্লাসে ভ্রমণের নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

ড্র দিয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টিতে জ্যোতির উত্তরসূরি নাহিদা না মোস্তারি?

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ নারী ফুটবল দল

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।