সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা | চ্যানেল খুলনা

এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে মা-ভাবিকে কুপিয়ে হত্যার একদিন পরই বুড়িচং উপজেলায় আরও একটি জোড়া খুনের ঘটনা ঘটল। এবার শাশুড়ি ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে জামাই লোকমান। এ সময় স্থানীয়রা ঘাতক লোকমানকে হত্যার কাজে ব্যবহার করা ছুরিসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারের পাশের গ্রাম হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহালম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫) ।

ঘাতক লোকমান হোসেন উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শাশুড়ি জামাতার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে লোকমান হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। লোকমান মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানায়।

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ জানা যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।