সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার ঈগলসের কোরিওগ্রাফিতে একসাথে তিন নায়িকা | চ্যানেল খুলনা

এবার ঈগলসের কোরিওগ্রাফিতে একসাথে তিন নায়িকা

জাতীয় এবং করপোরেট পর্যায়ে অনেক বড় বড় ইভেন্টে কোরিওগ্রাফির জন্য খ্যাতি রয়েছে ডান্স কোম্পানি ঈগলসের। সেই সূত্রেই দেশের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় তিন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকে নিয়ে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছে কোম্পানিটি।
ঈগলস থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরে বড় পরিসরে কোনো অনুষ্ঠান করা হয়নি। এবার বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’য় দেশের তিন শীর্ষ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়াকে একসাথে করার পরিকল্পনা আমাদেরকে বড় পরিসরে কাজের সুযোগ করে দিয়েছে। আশাকরি এই কাজটির মাধ্যমে ঈগলস দর্শকদের আরো কাছাকাছি পৌঁছাতে পারবে।

আগামী ৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে তাদের নাচের শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।
অনুষ্ঠানে মাহিয়া মাহি পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত সিনেমার গানের সাথে নাচ পরিবেশন করবেন। কয়েকটি গানের সমন্বয়ে একটি কোলাজ পরিবেশনায় দেখা যাবে মিমকে।
আর নিজেরই গাওয়া-‘কাটে না কাটে না’, ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ এবং সিনেমায় অভিনীত ‘রসিক আমার’ গানে সমন্বয়ে একটি পরিবেশনায় নাচবেন নুসরাত ফারিয়া।
ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।