সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য | চ্যানেল খুলনা

একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা অর্জন প্রয়োজন : খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোর অগ্রগতির অন্যতম ভিত্তি প্রযুক্তিগত উৎকর্ষতা। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দৈনন্দিন জীবনের নানা কাজ সহজ করে দিয়েছে। বর্তমান সময়ে নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তি খাতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই এ খাতে আরও দক্ষ ও প্রস্তুত হতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৫.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনে পরিচালিত ‘কেইউ ইউআরপি-ইডিজিই ট্রেনিং প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শেখারও কোনো নির্দিষ্ট বয়স নেই। একজন শিক্ষার্থীকে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। আরও বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউআরপি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ হা-মীম।
প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন জেরিন তাসনিম ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপাচার্য ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষকসহ বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় বিডি ন্যাশনাল ট্রফি সিজন ৪ এর পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।