সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
একনেকের সভায় মোরেলগঞ্জের পানগুছি নদীতে সেতু অনুমোদন | চ্যানেল খুলনা

একনেকের সভায় মোরেলগঞ্জের পানগুছি নদীতে সেতু অনুমোদন

মোরেলগঞ্জ-শরণখোলা সহ সর্ব দক্ষিণের ৫ লক্ষ মানুষের প্রাণের দাবি পানগুছি নদীতে সেতু নির্মান প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী মোরেলগঞ্জের পানগুছি সেতু প্রকল্প অন্যতম।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ্যাড. আমিরুল আলম মিলন সর্বোচ্চ অগ্রাধিকার দেন পানগুছি সেতু প্রকল্প। এর আগে সাবেক এমপি মরহুম ডাঃ মোজাম্মেল হোসেন পানগুছি সেতু ও শরণখোলায় পর্যটন কেন্দ্র নির্মান প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি ৩৩ লাখ টাকা। ২০২৫ সালের মধ্যে সেতুটি নির্মান বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানগুছি সেতু অনুমোদনের জন্য এলাকাবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনকে অভিনন্দন জানিয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।