সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এআইয়ের সুফলের জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়ার কথা বললেন স্যাম অল্টম্যান | চ্যানেল খুলনা

এআইয়ের সুফলের জন্য কিছু ঝুঁকি মেনে নেওয়ার কথা বললেন স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপের পক্ষে থাকা অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁর মতে, এআইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে কিছু সীমিত ও পরিচিত ঝুঁকি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

পলিটিকোর ‘ডিকোডেড’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই নিয়ন্ত্রণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অল্টম্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত এআই মডেল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের তুলনামূলক কঠোর অবস্থানের সঙ্গেও তিনি দ্বিমত জানিয়েছেন।

অল্টম্যান বলেন, এআই প্রযুক্তিকে মানুষের কাছে সহজলভ্য করার পক্ষেই ওপেনএআই। তাঁর ভাষায়, প্রযুক্তির সুফল ও মানুষের স্বাধীনতার স্বার্থে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়ার প্রয়োজন হতে পারে।

তবে এআইয়ের সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি পুরোপুরি উপেক্ষা করার পক্ষেও নন তিনি। তাঁর মতে, প্রযুক্তির সুফলের বিনিময়ে এমন ঝুঁকি গ্রহণ করা যেতে পারে, যেগুলো সম্পর্কে মানুষ জানে এবং নিয়ন্ত্রণের উপায়ও বোঝে। কিন্তু যেসব ঝুঁকি সত্যিকার অর্থে বিপর্যয় ডেকে আনতে পারে, সেগুলো এড়িয়ে চলতে হবে।

এআই শিল্পে অতিরিক্ত বিধিনিষেধ প্রযুক্তির দ্রুত বিকাশকে ধীর করে দিতে পারে বলেও মনে করেন অল্টম্যান। কঠোর নিয়ন্ত্রণের পরিবর্তে ওপেনএআই তুলনামূলক হালকা নিয়ন্ত্রক কাঠামোর পক্ষে। এ ব্যবস্থায় বড় এআই কোম্পানিগুলোকে স্বাধীন বা বাইরের নিরাপত্তা মূল্যায়নকারীদের যুক্ত করার কথা বলা হয়েছে।

অল্টম্যান বলেন, বড় ধরনের হ্যাকিং, এআইয়ের সব ধরনের অপব্যবহার বা জালিয়াতি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার নিশ্চয়তা দেওয়া বাস্তবসম্মত নয়। তাঁর বিশ্বাস, এআই থেকে সৃষ্ট সম্ভাব্য নেতিবাচক ঘটনার তুলনায় প্রযুক্তিটি মানুষের জন্য অনেক বেশি ইতিবাচক কাজ করার সুযোগ তৈরি করবে।

তবে উন্নত এআই ব্যবস্থার কারণে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে—এ বিষয়টি স্বীকার করে অল্টম্যান বলেন, এমন পরিস্থিতির দিকে না ভেবে-চিন্তে এগিয়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে এমন কোনো ঝুঁকি গ্রহণ করা ঠিক হবে না, যার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সাক্ষাৎকারে তিনি বলেন, এআইয়ের কারণে গুরুতরভাবে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা দেখা দিলে সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রযুক্তির সুফল পাওয়ার জন্য সীমিত ও বোধগম্য ঝুঁকি গ্রহণ করা যেতে পারে, কিন্তু প্রকৃত বিপর্যয়কর ঝুঁকি গ্রহণ করা উচিত নয়।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধানের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন উন্নত এআই সিস্টেমের নিরাপত্তা, অপব্যবহার এবং নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের মধ্যে বিতর্ক বাড়ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

জন্মগত ঠোঁট-তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ

টাওয়ার ছাড়াই ফোনে যোগাযোগ, কীভাবে কাজ করে আল্ট্রালিংক

বিদ্যুৎ চলে গেলেই নয়, ফিরেও ক্ষতি করতে পারে কম্পিউটারের

Fasset-এর প্রধান পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো BITPA কনফারেন্স ২০২৬

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

বিজ্ঞাপনের বাইরে এআই সেবা বিক্রি করে নতুন আয়ের পথ খুঁজছে মেটা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।