সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
উপজেলা প্রশাসনের টিম মাঠে: মোরেলগঞ্জে কঠোর লকডাউন চলছে | চ্যানেল খুলনা

উপজেলা প্রশাসনের টিম মাঠে: মোরেলগঞ্জে কঠোর লকডাউন চলছে

প্রাণঘাতি করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় মোরেলগঞ্জে কঠোর লকডাউন চলছে। প্রশাসনের টিম সার্বক্ষনিক মাঠে। গত এক সপ্তাহে করোনা রোগীর পরীক্ষায় ৯০ জনের ৩৫ জন সনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নব্বইরশি বাসষ্ট্রান্ড, সোলমবাড়িয়া-বাসষ্ট্যান্ড,কাপুরিয়া পট্টি, মোড়েলগঞ্জ-শরণখোলা-বাগেরহাট মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পৃথক পৃথক টিম শহরের গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানগুলোতে অবস্থান করে। জনসাধারণের চলাচল ছিলো নিরবিচ্ছিন্ন। ব্যবসা প্রতিষ্ঠান বিপনন কেন্দ্রগুলো বন্ধ রেখেছেন বাজার ব্যবসায়ীরা। শুধুমাত্র ওষুধ ও কাচাবাজার খোলা খাকলেও অন্যসব দিনের চেয়ে জনসাধারণের উপস্থিত ছিলো খুবই কম। পৌর মেয়র এ্যাড. এসএম মনিরুল হক তালুকদারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে করনীয় বিষয় সচেতনায় ওপর বুধবার রাত থেকে মাইকিং প্রচারণা অব্যাহত রেখেছেন। শহরের পানি নিষ্কাশনের ড্রেনগুলোতে দেওয়া হয়েছে স্প্রেরে মেশিনের মাধ্যমে জীবানু নাশক ওষুধ।
এ দিকে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার করনীয় বিষয় প্রচারণ অব্যাহত রেখেছে উপজেলাস্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন। মাঠ পর্যায়ে ১০ জন চিকিৎসক ২৮জন স্বাস্থ্য সহকারি, স্বাস্থ্য পরিদর্শক সিইচ সিপি ও কর্মীরা সার্বক্ষনিক কাজ করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।