সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের আগে ৪ দিন ব্যাংক খোলা | চ্যানেল খুলনা

ঈদের আগে ৪ দিন ব্যাংক খোলা

মহামারি করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী আগামী বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে। ঈদের আগে মাত্র ৩ দিন ব্যাংক খোলা থাকতে পারে। বুধবার (১৪ জুলাই) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, গত ৩০ জুন সপ্তাহে ৪ দিন (সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই সার্কুলার অনুযায়ী এখন পর্যন্ত সপ্তাহে ৪ দিন করেই ব্যাংক লেনদেন হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু কোরবানি পশু ক্রয়-বিক্রয়ের একটা বিষয় রয়েছে, পাশাপাশি লকডাউন শিথিল করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেক্ষেত্রে আগামী রোববারও (১৮ জুলাই) ব্যাংক খোলা থাকতে পারে। আর সেটি হলে ঈদের আগে আগামী ১৪, ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংক খোলা থাকবে।

এদিকে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) ঈদকে সামনে রেখে শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

নয় মাসে সাবমেরিন কেবলসের মুনাফা বেড়েছে ৫৬ শতাংশ

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।