সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী | চ্যানেল খুলনা

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: অর্থমন্ত্রী

দেশে বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী এ ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সংসদে কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণের ঋণের বোঝা কমাতে রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজনীয়তা কমানোর পাশাপাশি ব্যয়কে আরও সাশ্রয়ী ও ফলপ্রসূ করার পরিকল্পনাও রয়েছে।

১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ

চুয়াডাঙ্গা-৪ আসনের এমপি মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত জুলাই পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের আসল ও সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। এ জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সরকার ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা ভর্তুকি দিয়েছে।

চোরাচালান থেকে আড়াই টনের বেশি সোনা জব্দ

সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চোরাচালানিদের কাছ থেকে ২ হাজার ৫১৮ কেজি ৬৬৮ গ্রাম সোনা এবং ৩৭৭ কেজি ৩৪৮ গ্রাম রুপা জব্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।