সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদে গরু-ছাগলের সঙ্গে মহিষও কোরবানি দিল ক্রিকেটার মোস্তাফিজ | চ্যানেল খুলনা

ঈদে গরু-ছাগলের সঙ্গে মহিষও কোরবানি দিল ক্রিকেটার মোস্তাফিজ

এবারের ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।

কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস।

মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, এবারের ঈদে গরু ও ছাগলের সাথে নিজেদের পালন করা একটি মহিষও কোরবানি দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজ।

কোরবানির জন্য গত বছর থেকে নিজেদের মৎস্য ঘেরেই একটি মহিষ পালন করতে থাকেন তারা। করোনার ছুটি থাকায় মোস্তাফিজ নিজেই এর দেখভাল করেছেন।

মোস্তাফিজের বন্ধু মোঃ হাফিজ জানিয়েছেন, মোস্তাফিজ কোরবানির জন্য বাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা দিয়ে একটি গরু এবং ৩৮ হাজার টাকায় দুটি ছাগল ক্রয় করেন। গত বছর থেকে সে মহিষও পালন করছিল। তাই গরু, ছাগলের পাশাপাশি একটি মহিষটিও কোরবানি দেওয়া হয়েছে। পরে মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের মাঝে এসব মাংস বিলিয়ে দেওয়া হয়েছে।

অবশ্য নামাজের আগেই নিজের ফেসবুক পেজে কোরবানির পশু এবং পরিবারের ছবি পোস্ট দিয়ে মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন বাঁহাতি এই পেসার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।