সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর | চ্যানেল খুলনা

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, ‘জামায়াতে ইসলামীর আমীর বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়।’

তিনি আরও বলেন, ‘কৃষ্ণ নন্দী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আপনারা এটাকে ইসলামী দল বলে ছোট করেন কেন? কর্নেল আলী, যিনি জামায়াতের জোটে আছেন, তিনিও বলেছেন-জামায়াতে ইসলামীর আমীর সাফ বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ বারবার বলেছেন, আমাদের দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু জামায়াতের নায়েবে আমীর আবু তাহের আমেরিকার দূতাবাসে বসে আমাদের দেশে জঙ্গি আছে-এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে তুলে ধরেছেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের আমীর বলেন, ছেলে বন্ধুরা সরে যাও, মেয়ে বন্ধুরা আসো। বে-পর্দা মেয়েদের সঙ্গে সেলফি তুলে মুরুব্বি মানুষ হয়ে।’

তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন। তারা যেভাবে ইসলাম কায়েম করতে চায়, তাদের দেখে মনে হয় ইসলাম বাঘে খাইছে। জামায়াতে ইসলামী ধোঁকাবাজি করছে। তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না। জামায়াতও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। বিএনপিও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। তবে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়াহ আইনে দেশ চালাবো।’

লালমনিরহাট-১ আসনে হাতপাখা মার্কার প্রার্থী মুফতী ফজলুল করীম শাহরিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।