সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলের হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ | চ্যানেল খুলনা

ইসরায়েলের হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর বর্বর ও নৃশংস আচরণ বন্ধ না করলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে এমনভাবে কোণঠাসা করা হবে যে তারা প্রাণে মারা যাবে।
শুক্রবার (১৪ মে) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে ঈদ জামাত শেষে আল বায়তুল মোকাদ্দাসে ইসরায়েলের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা জানতে চাই জাতিসংঘের কাছে ওআইসির কাছে, আপনারা এখনও কেন চুপচাপ বসে আছেন? একটি কুকুর মারা গেলে জাতিসংঘ প্রতিবাদ করে। ফিলিস্তিনের শত শত মানুষ মারা হচ্ছে। রমজান মাসে ইফতার করতে পারে না, নামাজরত অবস্থায় মানুষজনকে মারা হচ্ছে। আল আকসা মসজিদের ভেতরে ঢুকে মানুষজনকে মারা হচ্ছে। ইসরায়েল কী এমন রাষ্ট্র যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না?
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসরায়েল যদি এই বর্বর আচরণ বন্ধ না করে তাহলে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম রাষ্ট্র এক হয়ে এমনভাবে কোণঠাসা করবে যে প্রাণ বন্ধ হয়ে মারা যাবে। আর নিঃশ্বাস নিতে পারবে না। মসজিদে ঢুকে যখন ইসরায়েলের বর্বর পুলিশ বাহিনী ফিলিস্তিনের নাগরিকদের ওপর হামলা করলো তখন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের হৃদয়েও আঘাত লেগেছে। ইহুদি জাতি ছিল যাযাবর তারা এতোই বর্বর ছিল যে বিশ্বের কোনো দেশ তাদের জায়গা দিত না।
ফিলিস্তিন থেকে আসা আব্দুল্লাহ আল কাশেম নামে এক নাগরিক সমাবেশস্থলে বলেন, ফিলিস্তিনে নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইজরায়েলের দ্বারা ফিলিস্তিনি ভাইবোনরা আক্রান্ত হচ্ছে। আমাদের অবশ্যই এটা বন্ধ করতে হবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।