সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায় | চ্যানেল খুলনা

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যমটি বলেছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দ্য টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি তাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন।

দ্য টাইমসের প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে মোজতবার অবস্থান সম্পর্কে জানা গেলো।গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওইদিন প্রাণ হারান মোজতবার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি নিহত হওয়ার পর এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু এখনো তাকে কবর দেওয়া হয়নি।

এদিকে ইরানের কাছে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান এটি প্রত্যাখ্যান করে বেশ কিছু দাবি জানিয়েছে। দেশটি বলেছে, সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে তাদের টোল নিতে দিতে হবে, ইরানকে পুনর্গঠন করে দিতে হবে এবং লেবাননের হিজবুল্লাহরও পর দখলদারদের হামলা বন্ধ করতে হবে।

সূত্র: দ্য টাইমস

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে

হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা

বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যে শর্ত দিলো ইরান

ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।