সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইয়াবা গিলে নিজেই অচেতন মাদক কারবারি | চ্যানেল খুলনা

ইয়াবা গিলে নিজেই অচেতন মাদক কারবারি

পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পর তিনি কৌশলে প্রায় ১০-১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বরিশালে অবৈধভাবে মজুত ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ইয়াবা গিলে নিজেই অচেতন মাদক কারবারি

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি জব্দ

পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ

সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, যুবদল নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।