সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি জব্দ | চ্যানেল খুলনা

নেত্রকোণায় পাচারকালে ১ হাজার লিটার জ্বালানি জব্দ

নেত্রকোণায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় প্রায় এক হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় বকুল (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) রাতে সদর উপজেলার চকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ। অভিযান সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে একটি পিকআপ ভ্যানযোগে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল।

স্থানীয়দের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৬টি ড্রামে রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল জব্দ করে। এ সময় ওই জ্বালানি তেলের মালিক দাবি করা বকুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।