সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক | চ্যানেল খুলনা

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তানহান আহমেদ নীরবকে (২৫) আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কেডিসি কলোনি এলাকা থেকে তাঁকে আটক করে। নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. শিহাব উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল কেডিসি কলোনি এলাকায় অভিযান চালায়। সেখানে নীরবকে আটক করা হলে তিনি পুলিশ লাইনসের কনস্টেবল পরিচয় দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

আনোয়ারায় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের এক মাস পর আসামি গ্রেপ্তার

হত্যার দুই বছর পর মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

দেশে প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।