সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইতালি ফেরত জামাইকে আইসোলেশন, শ্বশুরকে জরিমানা | চ্যানেল খুলনা

ইতালি ফেরত জামাইকে আইসোলেশন, শ্বশুরকে জরিমানা

ইতালিফেরত, জামাই, আইসোলেশন, শ্বশুর, জরিমানা, পূর্বপশ্চিমবিডি

চ্যানেল খুলনা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মেনে শ্বশুরবাড়িতে থাকায় এক ইতালি প্রবাসীকে আইসোলেশনে রাখার নির্দেশ এবং ইতালিফেরত জামাইকে বাড়িতে রাখার অপরাধে শ্বশুর তমিজ উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার রূপসী এলাকার তমিজ উদ্দিনের বাড়িতে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, গত ছয় দিন আগে ইতালি প্রবাসী ওই যুবক রূপসী এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ছয় দিন ধরে তিনি সেখানেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে ইতালি প্রবাসী জামাইকে একটি আলাদা কক্ষে আইসোলেশনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তার সংস্পর্শে আসায় বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআর’র লোকজন এসে ওই প্রবাসীর স্বাস্থ্য পরীক্ষা করবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।