সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জীবানু নাশক পানি ছিটানো শুরু | চ্যানেল খুলনা

ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জীবানু নাশক পানি ছিটানো শুরু

টুঙ্গিপাড়া প্রতিনিধি :: করোনা রোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা),র উদ্যোগে ৯দিন ব্যাপী জীবাণুনাশক পানি ছিটানো শুরু হয়েছে।

এ কার্যক্রম গতকাল শনিবার (২৮ মার্চ) থেকে শুরু হয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে ও বর্নি ইউনিয়নের প্রতিটি জায়গায় জীবাণু নাশক পানি ছিটানো হবে।

এ কার্যক্রম উদ্বোধনকালে বর্ণি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা) বলেন, করোনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতাই এ ভাইরাস প্রতিরোধ করতে পারে। এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে প্রত্যেকেই মুখে মাস্ক ব্যবহার, গণপরিবহন ও ময়লা পোশাক এড়িয়ে চলা, ফলমূলের রস সহ পর্যাপ্ত পানি পান করা, হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া, নিজ উদ্যোগে নিয়মিত ঘর ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ইউনিয়ন বাসীর প্রতি।

চেয়ারম্যান আরো বলেন, করোনাভাইরাস প্রতিরোধে বর্নি ইউনিয়নের সব জায়গায় ও প্রতিটি বাড়ির আনাচে কানাচে জীবাণু নাশক পানি ছিটানো হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগতদের বাইরে ঘোরাঘুরি না করতেও অনুরোধ জানান তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।