সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউএনও’র সাথে চিংড়ি চাষী সমিতির মতবিনিময় | চ্যানেল খুলনা

ইউএনও’র সাথে চিংড়ি চাষী সমিতির মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, চিংড়ি চাষী সমিতির উপদেষ্টা ও মেয়র সেলিম জাহাঙ্গীর, উপদেষ্টা ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইবাদুল হক, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, সিনিয়র সহ-সভাপতি দাউদ শরীফ, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ ও বিশ্বজিৎ সরকার। সভায় চিংড়ি ঘেরের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া চিংড়ি ঘেরের কারণে কোন সরকারি রাস্তা এবং কৃষি ফসলের ক্ষতি না হয় এ জন্য চিংড়ি জোন চিহ্নিতকরণের লক্ষে আগামী শনিবার চিংড়ি চাষীদের উপস্থিতিতে বিশেষ সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।