সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে মূর্তি চুরি | চ্যানেল খুলনা

আশাশুনিতে মন্দিরের তালা ভেঙ্গে মূর্তি চুরি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মন্দিরের তালা ভেঙ্গে দু’টি মূল্যবান ধাতবে তৈরি মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ জুলাই) খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামে।
কাপসন্ডা সার্বজনিন জগদ্ধাত্রী মন্দিরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুরোহিত কারুনা কান্তি ব্যানার্জী পূজা দিয়ে মন্দিরের গ্রীলে তালা আটকে মন্দির বন্দ করে দেন। সন্ধ্যা সাদে ৭ টার দিকে মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ব্যানার্জীর কন্যা ঋতু ব্যানার্জী মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে দেখে দরজার তালা ভাঙ্গা। তখন অন্যরা সেখানে গিয়ে দেখে মন্দিরের মধ্যে থাকা মূর্তিগুলোর মধ্যে ২০০ বছরের পুরাতন পাথরের তৈরি নারায়ন মূর্তি ও পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি নাই। মূর্তি দু’টির আনুমানিক মূল্য এক লক্ষ টাকা। এব্যাপারে মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ মোহন ব্যানার্জী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, মূর্তি চুরির অভিযোগ পেয়েছি, একজন দারোগাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।