সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আলিকদম সীমান্তে ৩৩ রোহিঙ্গা আটক | চ্যানেল খুলনা

আলিকদম সীমান্তে ৩৩ রোহিঙ্গা আটক

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় তাদেরকে আটক করে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ন।

আটকদের মধ্যে ১৪ শিশু, ৯ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার সদরের আমতলী আশ্রয়ণ প্রকল্প কার্যালয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটকদের প্রয়োজনীয় খাবার-পানিয় দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে তাদের। ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

গ্রেপ্তারের পর ধর্ষণের কথা অস্বীকার সেই মাদ্রাসাশিক্ষকের: র‍্যাব

‘গোনাহ থেকে বাঁচতে’ দ্বিতীয় বিয়ে করলেন মাদানী

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

নিজে খেলার জন্য শিশুদের মাঠ থেকে বের করে দিলেন ইউএনও

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।