সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ | চ্যানেল খুলনা

আর্টডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনাসদর এর নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড (আর্টডক) এর অন্তর্ভূক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জনসাধারণ এর জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য যে, আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ইতিমধ্যেই দুই হাজার পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং এক হাজার টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আর্তমানবতার সেবার অংশ হিসেবে আজ ১৯ এপ্রিল সদর দপ্তর আর্টডক এর অন্তর্ভূক্ত এএসসি সেন্টার এবং স্কুল কর্তৃক খুলনা ফুলবাড়ী ও গিলাতলা এলাকায় এবং চট্টগাম, সিঔেঁ, বগুড়া, রাজশাহী ও নাটোর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই দুর্যোগকালীন সময়ে দরিদ্র পরিবার সমূহে আর্টডকের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।