সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী | চ্যানেল খুলনা

আর্জেন্টিনাকে আটকাতে কেপ ভার্দের কৌশল কী

শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলতে নামবে কেপ ভার্দে। এই ম্যাচকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রিতো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি, এটি খুবই কঠিন ও জটিল একটি ম্যাচ হবে। এমন একটি দলের বিপক্ষে খেলতে হবে, যারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আমাদের ভালো খেলতে হবে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হতে হবে।’

কেপ ভার্দের কোচের মতে, পরের ধাপে যেতে হলে রক্ষণে দৃঢ় থাকার পাশাপাশি সুযোগ পেলে আক্রমণেও কার্যকর হতে হবে, ‘আমরা চাই, পুরো ম্যাচজুড়ে আমাদের দল আত্মবিশ্বাস ধরে রাখুক। জানি এটা সব সময় সহজ নয়। তবে বিভিন্ন প্রতিযোগিতায় দেখিয়েছি যে, আমরা সেটা করতে পারি এবং ভালো পারফরম্যান্সও দিতে পারি।’

গ্রুপ পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠে তারা। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে অপরাজিত থেকেই প্রথম পর্ব শেষ করে আফ্রিকার দলটি, যেখানে তিনটি ম্যাচই ড্র করেছে তারা।

আফ্রিকার কয়েকটি দল শেষ মুহূর্তে গোল হজম করে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তাই পুরো ৯০ মিনিট একই মনোযোগ ও মানসিকতা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন ব্রিতো। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করি, খেলোয়াড়রা যেন এসব বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারে এবং পুরো ম্যাচে একই মানসিকতা ধরে রাখতে পারে। আমরা জানি, যখন একটি দলকে ফেবারিট ধরা হয়, তখন অনেকেই মনে করে অন্য দলটি হাল ছেড়ে দেবে। কিন্তু আমরা সেটা করব না।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও সন্তানদের হারালেন আর্জেন্টাইন ফুটবলার

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সী ভক্ত?

‘আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাচ্ছি না’ : অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।