সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী | চ্যানেল খুলনা

আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী

একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।

আর্ককেইউ-বার্জার ‘থিসিস অব দ্য ইয়ার-২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেন মো. মোস্তাকিম বিল্লাহ। দ্বিতীয় হন তারানা তাহসিন তন্নি এবং তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া খাতুন। কমেন্ডেশন অ্যাওয়ার্ড পান রাতুল হাসান রাব্বি ও শফিউল ইসলাম হৃদয়।

একাডেমিক এক্সেলেন্সের জন্য বিভিন্ন শিক্ষাবর্ষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ২০১৯-২০ শিক্ষাবর্ষে: মো. হাসিবুল ইসলাম মিশু, কানিজ ফাতিমা খুশি, মো. মিজানুর রহমান ও আমিনা তাবাস্সুম প্রমা। ২০২০-২১ শিক্ষাবর্ষে: বৃষ্টি পাইক, সুরেশ বিশ্বকর্মা, তাসাদ্দুক হোসেন, শেখ ফারিয়া ফাইজা ও মো. হাসান শাহরিয়ার। ২০২১-২২ শিক্ষাবর্ষে: তাহমিন রহমান, ফাতিমা করিম খুশি, তিথী সরকার, সুরেশ বিশ্বকর্মা, মধুশ্রী রায় ও শেখ সাকিব রহমান। ২০২২-২৩ শিক্ষাবর্ষে: মো. আশিফুর রহমান অমি, সুরাইয়া নওশিন, বৃষ্টি পাইক, সুরেশ বিশ্বকর্মা ও কানিজ ফাতিমা খুশি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে: আফ্রিদা বিনতে আমির হামীন, এথেনা বারিকদার, তাহমিন রহমান, মো. ফেরদৌস মন্ডল রনি, সীমান্ত সাহা রাতুল ও মো. নাদিম হোসেন।

স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও পরিচালক মো. মোহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার (সেলস এন্ড মার্কেটিং) একেএম সাদিক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ এবং জেনারেল সেলস ম্যানেজার (কর্পোরেট সেলস এন্ড সার্ভিস) সাব্বির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও এঙ্টার্নাল রিসোর্স কো-অর্ডিনেটর শিবু প্রসাদ বসু।

বক্তারা বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং ভবিষ্যৎ জীবনে এ অর্জন তাদের অনুপ্রেরণা জোগাবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বার্জার পেইন্টস এ উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমন কুমার সাহা বিষ্ণুপদ ও এথেনা বারিকদার। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, বার্জার পেইন্টসের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী

খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাস ও ল্যাব পরিদর্শনে উপাচার্য

কেএমপি ট্রাফিক সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ কমিশনার

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

সরকারি ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু

খুবির বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে সংযুক্ত হচ্ছে স্মার্টবোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।