সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আবারও জুটি বাঁধছেন বরুণ ও আলিয়া | চ্যানেল খুলনা

আবারও জুটি বাঁধছেন বরুণ ও আলিয়া

বলিউডে একসঙ্গে অভিষেক হয়েছিল বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের। এরপর জুটি হিসেবে তাদের প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে সফল। ‘কলঙ্ক’তে শেষবার দেখা গিয়েছিল তাদের। যেটি মুক্তি পায় ২০১৯ সালে।

আবারও জুটি হিসেবে আসছেন বরুণ ও আলিয়া। জানা যায়, পরিচালক শশাঙ্ক খৈতানের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাদের। সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রামের এক পোস্ট থেকে এমন আলোচনা শুরু হয়।

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট
শশাঙ্ক খৈতানের ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’তে চার বছর আগে দেখা গিয়েছিল বরুণ ও আলিয়াকে। সিনেমার পরবর্তী সিক্যুয়েল নিয়ে আসছেন এই পরিচালক। আলিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনজনের কথোপকথনের একটি দৃশ্য পোস্ট করেছেন। যেখানে আলিয়া, শশাঙ্ক এবং বরুণ সিনেমার চার বছর পূর্তি উদযাপন করছেন।

আলিয়া লিখেছেন, ‘আমরা গোপনে ছবির তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করছি।’ এর পর থেকে আলোচনা শুরু হয় নতুন সিনেমা নিয়ে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনও ঘোষণা পাওয়া যায়নি।

এই সিরিজের প্রথম সিনেমা ছিল ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’। যা ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। তিন বছর পর ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’ ২০১৭ সালে মুক্তি পায়। দুটি সিনেমায় আলিয়া ও বরুণের জুটি দেখা গেলেও গল্পের মধ্যে কোনও যোগসূত্র ছিল না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।