সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার | চ্যানেল খুলনা

আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার

শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার প্রধান হতে যাচ্ছেন মোল্লা আবদুল গনি বারাদার। অন্যদিকে দেশটির ধর্মীয় বিষয়সমূহ তদারকের দায়িত্ব পেতে যাচ্ছেন হাইবাতুল্লাহ আখুনজাদা।
তালেবান সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তার শীর্ষ নির্বাহী হিসেবে তিন তালেবান নেতার নাম রয়েছে- মোল্লা আবদুল গনি বারাদার, তালেবান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

মোল্লা আবদুল গনি বারাদার বর্তমানে তালেবান বাহিনীর রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান সদস্য রয়টার্সকে বলেন, ‘নতুন সরকার ঘোষণার যাবতীয় প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। সব শীর্ষ নেতা ইতোমধ্যে কাবুলে এসে পৌঁছেছেন।’
এছাড়া তালেবান বাহিনীর সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা দেশটির ধর্মীয় বিষয় এবং ইসলামি বিধিবিধান অনুযায়ী প্রশাসন পরিচালনার বিষয়ে নতুন সরকারের প্রধান উপদেষ্টা বা নীতি নির্ধারক হিসেবে থাকবেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন অপর এক তালেবান সদস্য।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

এপস্টেইন দ্বীপের ‘মসজিদ’ নিয়ে নতুন তথ্য, পবিত্র কাবার নিদর্শন ব্যবহারের অভিযোগ

এবার যুক্তরাষ্ট্রের পাসপোর্টেও যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।