সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ | চ্যানেল খুলনা

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

২৩৬ রানের আপাত মামুলি লক্ষ্য পেয়েও আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এমন হারের পর মাথা হেঁট হয়ে গেছে গোটা দলের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ হারের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন।

তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে শুক্রবার (৮ নভেম্বর) সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, দায় আসলে শারজার উইকেটের। ১২ রানে শেষ ৭ উইকেট হারানোর ব্যাখ্যায় এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।’

‘হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে’-যোগ করেন মিরাজ।

ম্যাচে আফগান স্পিনার গাজানফার একাই ৬ উইকেট শিকার করে বাংলাদেশের তরী ডুবিয়ে দেন। তার ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশি ব্যাটাররা।

যদিও বাংলাদেশি ব্যাটারদের এমন হতশ্রী পারফরম্যান্স যে শারজাতেই দেখা গেছে তা নয়। ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও ব্যাটাররা হালে পানি পাননি। এর আগের সিরিজগুলোতেও ব্যাটিং নিয়ে ভুগেছেন ব্যাটাররা। তাই সমস্যা আসলে উইকেটে, না নিজেদের মানসিকতায়–সেটা আরেকটু তলিয়ে ভাবতে পারেন মিরাজরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিশ্বসেরা রিবাকিনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যালন ডি’অরে ষষ্ঠ মেক্সিকান কুইনোনেস

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

‘মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবল বোঝে না’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, নেই রোনালদো

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।