সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আত্মসমর্পন করে জামিন পেলেন মিলা | চ্যানেল খুলনা

আত্মসমর্পন করে জামিন পেলেন মিলা

হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেলেন কন্ঠশিল্পী মিলা। তার বিরুদ্ধে এসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার মামলা করেছিলেন তার সাবেক স্বামী।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার জেলা ও দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক দিলারা আলো চন্দনা এ আদেশ দেন। আদালত আত্মসমর্পণে করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় মিলার জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২০১৯ সালের ২ জুন দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হন। ওইদিন রাত আটটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরে পারভেজের গায়ে কে বা কারা এসিড ছুড়ে মারে। এতে তার শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে যায়। ঘটনার একদিন পরে ৪ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন পারভেজ সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ছয় মাস সংসার করার পর ওই বছরের সেপ্টেম্বরে তাদের ডিভোর্স হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।