সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ বিশ্ব প্রবীণ দিবস | চ্যানেল খুলনা

আজ বিশ্ব প্রবীণ দিবস

আজ ৩১তম বিশ্ব প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (১ অক্টোবর) উদযাপিত হচ্ছে দিবসটি।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে সব বয়স-শ্রেণীর জনগণের জন্য ডিজিটাল সমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেদিকে বিবেচনায় এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা অতিমারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। প্রবীণদের বিষয়ে সচেতনতা তৈরিতে বিশেষ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।
এছাড়া দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বর্তমান সরকার প্রবীণদের জন্য ভাতা কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
তিনি জানান, ১৯৯৭-৯৮ সাল থেকে ষাটোর্ধ্বদের ভাতা প্রদান করা হচ্ছে। বর্তমানে প্রতিজন মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।