সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আগুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দেওয়ার আহবান আ’লীগ মেয়র প্রার্থীর | চ্যানেল খুলনা

আগুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দেওয়ার আহবান আ’লীগ মেয়র প্রার্থীর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চটকদার অনেক কথাই অনেকে বলে থাকে, একমাত্র আওয়ামী লীগই মানুষের কল্যাণে কাজ করতে পেরেছে। মানুষের সাথে ধোকাবাজি করে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটি দল বিএনপি।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর উত্তর কাট্টলী, উত্তর পাহাড়তলী ও সরাইপাড়া ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময়, চসিক নির্বাচনে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নৌকায় ভোট দিয়ে চট্টগ্রাম থেকে বোমাবাজ, দুর্নীতিবাজ, খুনী ও আগুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে ভোটার আহবান জানান তিনি।

রেজাউল আশা ব্যক্ত করে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীর চট্টলার মানুষ সর্বাগ্রে রুখে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা উঠে পড়ে লেগেছে। সেই জঙ্গি, রাজাকার ও বঙ্গবন্ধুর খুনীর মদদদাতাদের রুখে দিতে আওয়ামী লীগের প্রতীক, স্বাধীনতা-গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের মেয়র নির্বাচিত করবে।

গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর পদপ্রার্থী নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী লোটন, নুরুল আবছার মিয়া, হাজী সুলতান আহমদ, কাজী আলতাফ, গিয়াস উদ্দিন জুয়েল, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, সারোয়ার মোর্শেদ, এরশাদ মামুন, কাউন্সিলর পদপ্রার্থী নুরুল আমিন কালু, লায়ন শওকত আলী, লূৎফুর হক খুশী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।