সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামীলীগ' তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ভয় পায়' | চ্যানেল খুলনা

আওয়ামীলীগ’ তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ভয় পায়’

আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ভয় পায়। সেজন্য তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে, বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
আজ শনিবার সকাল ১০টায় মাগুরা শহরের কাউন্সিলপাড়ায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আলী আহম্মদ, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুবউদ্দিনসহ জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,কৃষকদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের অর্থনীতি সহ উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, জনগণকে ধোকা দিয়ে দেশটাকে বিলীন করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এই ফ্যাসিস্ট সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করবে বাংলাদেশের জনগণ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।