সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’ | চ্যানেল খুলনা

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের অসহায় বৃদ্ধ সাজু শেখ। অসুস্থ স্ত্রী নূরজাহান বেগমকে কোলে নিয়ে খাবারের জন্য তাঁর আকুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের নজরে আসে এই দম্পতির দুর্দশার চিত্র।

প্রায় ৭০ বছরের সংসার তাঁদের। বয়সের ভারে সাজু শেখ এখন আর কাজ করতে পারেন না। প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে স্ত্রী নূরজাহান শয্যাশায়ী। অর্থের অভাবে তাঁর চিকিৎসাও করাতে পারছেন না স্বামী।

তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে গেছে। এক ছেলে নিরুদ্দেশ, আরেকজন ঢাকায় রিকশা চালান। দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে সংসার চালানো ছেলে নূর ইসলামও আর্থিক সংকটে থাকায় মা-বাবার প্রয়োজনীয় খরচ বহন করতে পারছেন না।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কয়েকটি সংগঠন তাঁদের পাশে দাঁড়িয়েছে। রক্তসৈনিক বাংলাদেশের পক্ষ থেকে দেড় মাসের খাবার দেওয়া হয়েছে। জেলা প্রশাসনও বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

বার্ধক্য, অসুস্থতা আর অভাবের মধ্যেও একে অপরকে আঁকড়ে ধরে আছেন সাজু-নূরজাহান। তাঁদের চাওয়া এখন খুব বেশি নয়—দু’বেলা খাবার, প্রয়োজনীয় চিকিৎসা আর শেষ বয়সে একসঙ্গে বেঁচে থাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।