সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অসহায় এক গৃহবধূকে আর্থিক সহায়তা করলেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

অসহায় এক গৃহবধূকে আর্থিক সহায়তা করলেন সালাম মূর্শেদী এমপি

খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের শাহিদা বেগম নামে এক অসহায় ও দরিদ্র গৃহবধু বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে আছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছিলেন না তিনি। পরবর্তিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এমপি মহোদয় বিষয়টি ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে জানতে পারেন। তাৎক্ষণিক তিনি তার প্রতিনিধিদের দ্বারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, এমপি আব্দুস সালাম মূর্শেদী রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা তথা খুলনা-৪ আসনের সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি এবং তার সহধর্মিণী এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম ব্যাক্তিগত অর্থায়নে অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন।
এই তিনি উপজেলঅর সকল মানুষের সহযোগিতার জন্য তিনি ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ সহ বিভিন্ন মানবিক সংগঠন চালু করেছেন। যাতে করে প্রত্যেকটি মানুষ তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা পায়। আর এই সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এমপির সহধর্মিণী মিসেস সারমিন সালাম পেয়েছেন ‘বঙ্গমাতা অ্যাওয়ার্ড’।
এছাড়াও এই অঞ্চলের দরিদ্র ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ প্রদান, অসহায় পরিবারে মেয়ের বিয়ের দায়িত্ব সহ অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অব্যাহত রেখেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।